STORY BEHIND THE SONG.
গানের পিছনের গল্প।

" দামাদাম মাস্ত কালান্দার "


শিল্পীঃ রুনা লায়লা

শিল্পীঃ শাশা টি


প্রথম গল্প

গোটা উপমহাদেশে ইতিহাস সৃষ্টি করেছিলো রুনা লায়লা'র বিখ্যাত গান ‘দামাদাম মাস্ত কালান্দার’। কী ছিলো কল্পনাতীত জনপ্রিয়তা অর্জনকারী এ গানটার পেছনের কাহিনী? জানতে চাইলে আবারো স্মৃতির সড়ক ধরে পেছনে ছুটে যান রুনা। গানটির ব্যাখ্যা দিতে গিয়ে রুনা লায়লা বলেন, 
"এটি একটি ভাবগম্ভীর গান। মূল গানটা কে, কবে লিখেছেন, বা সুর কে করেছেন তা কেউই বলতে পারেনা। তবে ভারত-পাকিস্তানের অনেক শিল্পীই গেয়েছেন এই গান। আমি প্রথম গানটি গাই ১৯৭৪ সালে। আর গানটা আমি যতোবার গাই, প্রতিবারই আমার মধ্যে ভর করে অন্যরকম এক অনুভূতি। এটা মুখে বলে বোঝানো যাবে না। আমিও মাঝে মাঝে ভাবি, এই গানটার ভেতরে অদ্ভুত একটা সম্মোহনী শক্তি আছে। গানটির সুরের মাঝেই এমন একটা জাদুর খেলা আছে যা শুনলে যে কারোরই ভালো লাগতে বাধ্য।"


দ্বিতীয় গল্প

মূল লেখা দ্বৈপায়ণ-এর

"এই গানটা আমির খসরু'র লেখা। পরে বুল্লে শাহ গানটা একটু বদলে নেন । আপাতদৃষ্টিতে এটা শাহবাজ কালান্দারের বন্দনা গান। এই গানটা আবার পাকিস্তানের হিন্দু সিন্ধীরা গায়। এই ঝুলেলাল হলো পাকিস্তানের সিন্ধি হিন্দুদের ইস্টদেব। বরুণ দেবের অবতার। যিনি কোনো এক দুষ্টু সুলতানকে মানতে বাধ্য করেছিলেন যে হিন্দু আর মুসলিম প্রজাদের সমান চোখে দেখতে। আবার শাহবাজ কালান্দার তো হিন্দু মুসলিমদের ঐক্যের কথাই সারা জীবন বলে গেছেন। তাই কার যে মনে হয়েছে দুই গানকে মিলিয়ে দিই তা জানা নেই। আমাদের এ বাংলায় সত্যনারায়ণ আর সত্যপীর এইভাবেই এক হয়ে গেছে।"

Comments

Popular posts from this blog