II ভাওয়াইয়া, জনপ্রিয় লোকসঙ্গীত ধারা II


" মোর মাহুত বন্ধুরে "
ভাওয়াইয়া গান
কুচবিহার (কামতাপুর), পশ্চিমবঙ্গ
বনাম
রংপুর, বাংলাদেশ

 কুচবিহার, পশ্চিমবঙ্গ (কামতাপুরি ভাষায়) ভার্সন / হিয়া মেধি

বাংলাদেশ (রংপুর) ভার্সন / ফেরদৌসী রহমান

শহুরে ভার্সন / জয়তী চক্রবর্তী

শহুরে ভার্সন / লোপামুদ্রা মিত্র

কামতাপুরি ভাষা পশ্চিম বঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আসামের গোয়ালপাড়া, কোকড়াঝাড় এলাকার স্থানীয় ভাষা।


ভাওয়াইয়া গান

ভাওয়াইয়া বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় লোকসঙ্গীত হিসেবে স্বমহিমা ও ঐতিহ্যের পরাকাষ্ঠা দেখিয়ে আসছে। এ লোকসঙ্গীত শুধু বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, এ অঞ্চল ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি ও আসাম রাজ্যসহ বিস্তীর্ণ জনপদের প্রায় ৫ কোটি মানুষের অন্তরের গান এই ভাওয়াইয়া। এই ভাওয়াইয়া গানের প্রচলন রয়েছে ৩টি ধারায়, এর একটি মইষালী ভাওয়াইয়া, দ্বিতীয়টি রাখালী ভাওয়াইয়া এবং তৃতীয়টি হচ্ছে আঞ্চলিক ভাওয়াইয়া। আসাম অঞ্চলের গোয়ালপাড়ার মানুষের কাছে মইষালী ভাওয়াইয়া গানের প্রচলন বেশি লক্ষ্য করা যায়, আর পশ্চিমবাংলার কুচবিহার অঞ্চলে রাখালী ভাওয়াইয়া এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের মানুষের মাঝে আঞ্চলিক ভাওয়াইয়া গানের প্রচলন বিদ্যমান। দোতরা সহযোগে দীর্ঘ লয়ে এ গানগুলো গাওয়া হয়ে থাকে। ভাওয়াইয়ার কথা, সুর, তাল, লয়ে মুগ্ধ উত্তরবঙ্গের মানুষ ভাওয়াইয়াকে অতি আপন করে নিয়েছে। তবে ধ্রুব সত্য এই যে, ভাওয়াইয়া সঙ্গীত তার উত্তরযুগ এবং এই সেদিন পর্যন্তও গুণীজনদের দরবারে অপাঙ্গতেয় ছিল। রাজার আনুকূল্য এ সঙ্গীত কখনও পায়নি। সহজাত সঙ্গীতের যে মর্যাদা পাওয়ার কথা তাও পায়নি।

কুচবিহার (কামতাপুর), পশ্চিমবঙ্গ 
  
রংপুর, বাংলাদেশ


ভাওয়াইয়া গান-এর কথাঃ

তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
হস্তি নড়ান, হস্তি চড়ান, টাকুয়া বাঁশের আড়া,
ওরে, কি সাপে দংশিলেক বন্ধুয়াক বন্ধুয়া,
আহইন মোর পোড়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

ওঝায় ঝাড়ে, বৈদ্যি ঝাড়ে,
ঢেঁকিয়ার আদাল দিয়া,
ওরে, মুই নারীটা ঝাড়ুম বন্ধুয়ার ক্যাশের
আগাল দিয়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তি চড়ান, হস্তির গলায় দড়ি
ওরে, সত্য করিয়া কনরে মাহুত, কোন বা দেশে বাড়ি?
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তি চড়ান, হস্তির গলায় দড়ি
ওরে, সত্য কইরা কনরে মাহুত ঘরে, কয়জন নারী রে?
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

Comments

Popular posts from this blog