II ভাওয়াইয়া, জনপ্রিয় লোকসঙ্গীত ধারা II


" আগা নাওয়ে ডুবো ডুবো "
ভাওয়াইয়া গান

কথাঃ প্রচলিত
সুর ও শিল্পীঃ আব্বাসউদ্দীন আহমদ
প্রথম রেকর্ডিংঃ ১৯৩৯
রেকর্ড পরিচিতিঃ এইচ.এম.ভি - এন ১৭৩৩২

গোয়ালপাড়া (আসাম, ভারত) ভার্সন / জুবিন গার্গ

 বাংলাদেশ ভার্সন / শফি এবং শিল্পী

মূল গান / আব্বাসউদ্দীন আহমদ


উত্তরবঙ্গের প্রধান লোকগীতি হলো ভাওয়াইয়া। এই ভাওয়াইয়া গান মূলতঃ ভাবপ্রবণ প্রকৃতির। গানের লেখক তার নিজের জীবন ও সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই গান রচনা করেন। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলা, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও পশ্চিম দিনাজপুর এবং আসামের গোয়ালপাড়া, ধুবরি, কোঁকড়াঝাড় অঞ্চলের মাটি ও মানুষের হৃদয়ের গভীর থেকে উৎসারিত গান ভাওয়াইয়া। এই গানগুলি আঞ্চলিক ভাষায় রচিত হয়। উল্লিখিত গানটিতে আব্বাসউদ্দীন আহমদ সুরারোপ করেন। আব্বাস উদ্দিন ছিলেন বিখ্যাত ভাওয়াইয়া সংগীত শিল্পী। তার বাড়ি ছিল কোচবিহার জেলার অন্তর্গত প্রত্যন্ত বলরামপুর অঞ্চলে। সেখানে এই ভাওয়াইয়া সম্রাট ১৯০১ সালের ২৭ অক্টোবর জন্ম গ্রহন করেন এবং ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর তাঁর জীবনাবসান ঘটে।

খেটে খাওয়া সাধারণ মানুষের কন্ঠে গীত এ ভাওয়াইয়া গান বাঙালি জনজীবন ছাড়িয়ে বিস্তৃত আজ আন্তর্জাতিক পরিমন্ডলে। ভাওয়াইয়া গানকে প্রথম সাংগীতিক মর্যাদায় অভিষিক্ত করে একে আঞ্চলিকতার গন্ডির বাইরে এ দেশের সবার্ঞ্চলে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ। হিমালয় পর্বত মালার পাদদেশ হয়ে তিস্তা, ধরলা, তোরসা নদীর সবুজ পাড়ের এক বিশাল ভূখন্ড জুড়ে যে গান মানুষের অন্তর ছুঁয়েছে, হৃদয়কে আন্দোলিত ও আলোড়িত করেছে তা হলো ভাওয়াইয়া।

রংপুর-দিনাজপুর (বাংলাদেশ)
 

গোয়ালপাড়া-ধুবরি-কোঁকড়াঝাড় (আসাম, ভারত)

গানের কথাঃ

(ওরে) আগা নাওয়ে ডুবো ডুবো
পাছা নাওয়ে বইসো
ঢোঙায় ঢোঙায় ছ্যাকোঙ জল রে
ও কইন্যা পাছা নাওয়ে বইসো
ঢোঙায় ঢোঙায় ছ্যাকোঙ জল রে

ওরে জল ছেঁকিতে জল ছেঁকিতে
সেঁউতির ছিড়িল দড়ি
গলার হার খসেয়া কইন্যা হে
ও কইন্যা সেঁউতির লাগাইম দড়ি
গলার হার খসেয়া কইন্যা হে

ওরে তোক সে বলোঙ ছাওয়াল কানাই
তোর সে ভাঙা নাও
ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে
ও তুমি কেমন মজা পাও
ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে

ওরে ভাঙাও নোয়ায় ছেঁড়াও নোয়ায়
সোনা রূপায় গড়া
রাজার হস্তীক পার করিছোঙ রে
ও কইন্যা তোর বা কত ভাড়া
রাজার হস্তীক পার করিছোঙ রে

ওরে এক সুন্দরীক্ পার করিতে
নিছোঙ আনা আনা
তোক সুন্দরীক পার করিয়া রে
ও কইন্যা খসাইম কানের সোনা

ওরে সোনাও খসাইম রূপাও খসাইম
খসাইম কানের সোনা
ভরা গাঙের খেওয়া দিয়া রে
ও কইন্যা শরীল হইল্ মোর কালা
ভরা গাঙের খেওয়া দিয়া রে

আগা নাওয়ে ডুবো ডুবো ধারা : ভাওয়াইয়া

Comments

Popular posts from this blog