II চট্কা গান, জনপ্রিয় লোকসঙ্গীত ধারা II
ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে
চট্কা গান
কুচবিহার (কামতাপুর), পশ্চিমবঙ্গ
বনাম
রংপুর, বাংলাদেশ
কুচবিহার, পশ্চিমবঙ্গ (কামতাপুরি ভাষায়) শহুরে ভার্সন
নীলাঞ্জনা রাজবংশী
বাংলাদেশ (রংপুর) ভার্সন / ফেরদৌসী রহমান
ফেরদৌসী রহমান / ছায়াছবিঃ নোলক (১৯৭৮)
লালন কন্যা খ্যাত সালমা আখতার
যে গান দিয়ে সঙ্গীত জগতে পদার্পণ
শহুরে ভার্সন / লালন কন্যা খ্যাত সালমা আখতার
কামতাপুরি ভাষা পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আসামের গোয়ালপাড়া, কোকড়াঝাড় এলাকার স্থানীয় ভাষা।
চট্কা গান
ভাওয়াইয়া গানেরই একটি ধারা হলো চট্কা গান এ গান নাচুনে গান বলেও পরিচিত। চট্কা গান বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত এক ধরণের লোকগীতি যা আসলে না ভাটিয়ালি না ভাওয়াইয়া গানের অধপতিত বা অপভ্রংস রূপ। চট্কা গানের মেজাজ, তাল কেবল খানিকটা লঘু। সুর ও ছন্দের দিক থেকে চট্কা গানের সুর চটুল ও নাচুনে এবং তার গতিও দ্রুত। চট্কা ভাওয়াইয়াতে বিশেষ ঢং-এর দোতরার বাদনশৈলী পাওয়া যায়। এ গান বাংলাদেশের রংপুর ও ভারতের কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া অঞ্চলে প্রচলিত।
চুটকি কথা থেকেই চট্কা কথাটি এসেছে। এর আভিধানক অর্থ হলো যে গানে কান্তি, সৌন্দর্য, সৌষ্ঠব প্রতিভাত হয়। যেখানে রাজবংশী সম্প্রদায় আছে সেখানেই এ গানের প্রচলন বেশি। চট্কা রাজবংশী সম্প্রদায়ের নিজস্ব লোকসংগীত। এই গানের বিশেষ বৈশিষ্ট্যগত কারণে সাধারণত উত্তর বাংলার শিল্পী ছাড়া এ গানের সুরসংযোজনা সম্ভব হয় না। সব ধরনের ঘরোয়া ব্যাপার নিয়েই এ গান রচিত। সাধারণত প্রেম বিষয়ক বা গভীর ব্যঞ্জনাময় সমাজ চিত্র বা হালকা চটুল কথাবার্তাই এ গানের বিষয়বস্তু। কখনো আবার প্রকাশ পায় গভীর দীর্ঘশ্বাসের মর্মবেদনা।


Comments
Post a Comment